হজযাত্রীদের সুবিধার্থে সিটিসেলের বিশেষ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের সুবিধার্থে সম্প্রতি বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি মুঠোফোন কোম্পানি সিটিসেল।সিটিসেলের উদ্যোগে হজ ক্যাম্পে ইলেকট্রনিক প্যানেলে হজসংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হচ্ছে। আর সিটিসেল গ্রাহকেরা ১৪১২ নম্বরে ডায়াল করে হজসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এ ছাড়া ব্যালটি হজযাত্রীদের হজ পালনের সুবিধার্থে পাঁচ হাজার ব্যাগ দেবে সিটিসেল। এ নিয়ে সম্প্রতি হজ অফিস, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও সিটিসেলের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হজ কর্মকর্তা মোহাম্মদ বজলুল হক বিশ্বাস, সিটিসেলের মার্কেটিং কমিউনিকেশনসের প্রধান তাসলিম আহমেদ, স্ট্র্যাটেজিক এনালাইসিস শাখার প্রধান জিয়াউর রহমান, মার্কেটিং কমিউনিকেশনসের উপব্যবস্থাপক নওশাদ মুস্তফা কামাল, প্রজেক্ট ম্যানেজম্যান্ট অফিসের উপব্যবস্থাপক মুসাররাত জাহান সিদ্দীকী। বিজ্ঞপ্তি।