হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী বার্ষিক ওরস গতকাল শুক্রবার রাত থেকে শুরু হয়েছে। রাতে জিকির আজকারের মধ্য দিয়ে ওরস শুরু হয়। আজ শনিবার সকালে ঐতিহ্যবাহী ‘গিলাপ ছড়ানো’ হবে। শোভাযাত্রার মধ্য দিয়ে গিলাফ ছড়ানো শেষে রোববার ভোররাতে আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে ওরস শেষ হবে।৬৯৩তম পবিত্র ওরস উপলক্ষে দেশ-বিদেশের ভক্তরা সিলেটে পৌঁছেছেন। এবার উপমহাদেশের শীর্ষ ওলি ভারতের আজমির শরিফের গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার শরিফের মোতাওয়াল্লি সৈয়দ খালেদ হাশেমীর নেতৃত্বে একদল ভক্ত প্রতিনিধি গত সোমবার রাতে সিলেটে পৌঁছান। আজমির শরিফ থেকে নিয়ে আসা গিলাফটি আজ সকালে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ছড়াবেন তাঁরা।ওরস উপলক্ষে মাজারসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া জানান, ভক্তদের নিরাপত্তায় পুলিশের ভ্রাম্যমাণ কয়েকটি দল মাজারসহ আশপাশ এলাকায় নিয়োজিত রয়েছে। আজ আলোচনা সভা: এবারের ওরস উপলক্ষে ‘সিলেটের ঐতিহ্যময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে হজরত শাহজালাল (রহ.)-এর প্রভাব’ শীর্ষক আলোচনা সভা আজ শনিবার বিকেলে সাড়ে চারটায় নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে। ‘সিলেট অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ও প্রকৃতি রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করেছে।