হজে যাওয়া এক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হজ করতে গিয়ে মাসুদা খাতুন (৮২) নামের এক বাংলাদেশি নারী মারা গেছেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তাঁর পাসপোর্ট নম্বর বিএ০৭৫৪৯৮১।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৬৭৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৪১০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ২৬২ জন গিয়েছেন।
আগামী ৪ অক্টোবর হজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জনের হজ করার কথা রয়েছে। গত ২৭ আগস্ট হজ ফ্লাইট শুরু হয়েছে। সর্বশেষ হজ ফ্লাইটটি যাবে ৩০ সেপ্টেম্বর। ৮ অক্টোবর থেকে হাজিরা ফিরবেন। সর্বশেষ ফেরত ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।