হজে যাওয়ার খরচ জনপ্রতি আরও বাড়ল ৫৯ হাজার টাকা: ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেবে সৌদি আরব
ফাইল ছবি: রয়টার্স

হজে যাওয়ার জন্য জনপ্রতি ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সৌদি আরবে আব্যশকীয় ব্যয় বাড়ানোর কারণে এই মোট খরচ বাড়ছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

নতুন সিদ্ধান্তের ফলে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজের মোট খরচ দাঁড়াবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ ২–এর জন্য খরচ হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য সর্বনিম্ন খরচ পড়বে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

আরও পড়ুন

এর আগে ১১ মে সাময়িক হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গতকাল সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ব্যয়ের বিবরণ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে মোয়াল্লেম ফি ‘সি’ শ্রেণির জন্য ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং ‘ডি’ শ্রেণির জন্য ৭০ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, বাস সার্ভিস, প্লেন ভাড়া এবং বাড়িভাড়া থেকে কিছু অর্থ সাশ্রয় করা গেছে। এ সাশ্রয় এবং হজযাত্রীদের প্রতি বর্তমান সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ৩০ মের মধ্য এ টাকা জমা দিতে হবে হজযাত্রীদের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন পবিত্র হজে যেতে পারবেন।

আরও পড়ুন