হজের আগ পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোয়াল্লেম ফি জমার পর আনুষঙ্গিক বাকি টাকা হজের আগ পর্যন্ত জমার দেওয়ার সুযোগ দিতে দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি এ দাবি জানান। হজযাত্রীদের উদ্দেশে গত ৬ জুন ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির বিষয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই বিজ্ঞপ্তিতে হজে যেতে ইচ্ছুক মুসল্লিদের ২০ জুনের মধ্যে মোয়াল্লেম ফিসহ একসঙ্গে তিন লাখ তিন হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়।