হজের টাকা জমার সময় ১১ দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের টাকা জমা দেওয়ার সময় ১১ দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল বুধবার ছিল টাকা জমা দেওয়ার শেষ দিন। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১ জুলাই পর্যন্ত সরকার-নির্ধারিত প্যাকেজের টাকা জমা দেওয়া যাবে।গতকাল ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সরকারি ব্যবস্থাপনার মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও এবার হজের ন্যূনতম ‘প্যাকেজমূল্য’ ধরা হয়েছে তিন লাখ তিন হাজার ৪৪০ টাকা।