হজের প্রাক-নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নির্ধারিত কোটা পার হলেও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম এখনো চলছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম ৩০ মে পর্যন্ত চলবে।
হজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্নকারী হজে যেতে ইচ্ছুক ব্যক্তির সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৯। ৫ মে বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন সম্পন্ন করা ব্যক্তির সংখ্যা ৪ হাজার ১৭৩। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন সম্পন্নকারীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৮৪৬। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ৭৯২ জন এবং নারী ৪৮ হাজার ৩৬৭ জন।
চলতি বছর সরকারি ও বেসরকারি মিলে হজযাত্রী কোটা হচ্ছে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন।
ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল জানিয়েছেন, কোটা পূরণ হলে প্রাক-নিবন্ধনকারীরা অপেক্ষমাণ তালিকায় থাকবেন এবং পরের বছর, অর্থাৎ, ২০১৭ সালে তাঁরা হজে যাবেন। ৮৮ হাজার ২০০ জনের মধ্যে যদি কেউ না যান, তবে অপেক্ষমাণ তালিকা থেকে তা পূরণ করা হবে।