হজের প্রাক-নিবন্ধন ৩০ মে পর্যন্ত, শিগগিরই মূল নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হজে যাওয়ার প্রথম ধাপ হিসেবে প্রাক-নিবন্ধন করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধন চলবে ৩০ মে পর্যন্ত। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ৮৮ হাজার ২০০ জনের কোটা পূরণ হয়ে গেছে গত ২৮ মার্চ।
হজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রাক-নিবন্ধনের পরের ধাপ হিসেবে মূল নিবন্ধন কার্যক্রম খুব শিগগির শুরু হবে। হজযাত্রীর মুঠোফোনে এ-সংক্রান্ত খুদে বার্তা পাঠানো হবে।
প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর জানার উপায়:
প্রাক-নিবন্ধনের টাকা জমা সাপেক্ষে ব্যাংক থেকে প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর দেওয়া হয়। চাইলে আপনি দেখে নিতে ও যাচাই করতে পারেন—কী কী তথ্য সেখানে রয়েছে। এ ক্ষেত্রে নাম বা এজেন্সি দিয়ে বের করা যায় না, ট্র্যাকিং নম্বরটি দরকার হয়। সংশ্লিষ্ট হজ এজেন্সির হজ ওয়েবসাইটে (https://prps. pilgrimdb. org: 8082 /) ক্লিক করুন। ক্লিক করলে পিলগ্রিম অনুসন্ধান বাটনে গিয়ে ট্র্যাকিং নম্বরটি লিখুন।