হজের ফিরতি ফ্লাইট শনিবার থেকে শুরু
পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। আগামীকাল শনিবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে। এদিন সৌদি স্থানীয় সময় বেলা ১১টায় বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে। ওই দিন বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কয়েক বছর ধরে হাজিদের সুবিধার জন্য ‘সিটি চেক-ইন’ শুরু করেছে। এটা হলো ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগে মক্কায় এবং ৩৬ ঘণ্টা আগে মদিনায় যাত্রীদের মালামাল (লাগেজ) বিমান গ্রহণ করবে। এ জন্য ওই সময়ের আগেই মক্কার মিসফালা, আজিজিয়া ও মদিনায় লাগেজ কাউন্টারে মালামাল দিতে হবে। এ জন্য হাজি বা গাইডকে ফ্লাইট নম্বর ও হাজির সংখ্যা আগেভাগে জানানোর অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের লাগেজ গ্রহণ করা হবে না। একজন হজযাত্রী বিনা ভাড়ায় সবোর্চ্চ ৪৬ কেজি মালামাল বহন করতে পারবেন। তবে প্রতিটি লাগেজের ওজন ৩০ কেজির বেশি হবে না।