হজের মূল আনুষ্ঠানিকতা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। গতকাল সোমবার রাত থেকেই মসজিদুল হারাম থেকে মিনা অভিমুখে যাত্রা করেন হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।
হজের নিয়তে ইহরাম পরে মিনার উদ্দেশে যাত্রা করেছেন প্রায় ২২ লাখ মুসল্লি। আজ মঙ্গলবারই 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' ধ্বনিতে প্রকম্পিত হবে পবিত্র মিনা।
নিয়ম অনুযায়ী, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর মিনায় রাত্রি যাপনের পর বুধবার (৯ জিলহজ) ফজরের নামাজ আদায় করে, ভোরে আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। হজ নির্বিঘ্ন করতে এ বছর এক লাখ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।