হজের সময় প্রচণ্ড গরম পড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরুভূমির গরম কেমন হতে পারে, তা অনেকের জানা নেই। এবার হজের সময় গরম পড়তে পারে, এমন আশঙ্কার কথা জানা গেল সৌদি আরবের পত্রিকা আরব নিউজে।
আরব নিউজ তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, চলতি হজ মৌসুমে হজযাত্রীদের জন্য অপেক্ষা করছে প্রচণ্ড গরম। বিশেষ করে সৌদি আরবে দিনের বেলায় মক্কায় আবহাওয়া থাকবে খুবই উত্তপ্ত। আর ওই সময়টাতেই হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। তাই হজযাত্রীদের বাইরে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করা, সঙ্গে পানি রাখা এবং বাতাস চলাচল করে এমন জায়গায় থাকা। পাশাপাশি যথাসম্ভব ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্সি অব ম্যাটেরিওলজি অ্যান্ড এনভায়রনমেন্ট (পিএমই) প্রতিবেদনে বলা হয়েছে, দিনে গরম থাকলেও রাতের বেলায় গরমের ভাব কমে যাবে। মদিনায়ও দিনের বেলায় আবহাওয়া থাকবে বেশ গরম। ফলে হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে যাওয়ার জন্য সুপারিশ করা হয়েছে পিএমইর ওই প্রতিবেদনে।
বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারের দলনেতা ডা. খিজির হায়াত খান জানালেন, রোদে বের হলে ছাতা ব্যবহার করতে হবে এবং প্রচুর পানি পান করুন। রোদে চলাচলের পর খুব ঠান্ডা পানি খাওয়া যাবে না বা শরীরে ঢালা যাবে না, এতে গলা বসাসহ শারীরিক সমস্যা হতে পারে।
ডা. খিজির হায়াত খান আরও জানালেন, গরমে ঘামে ভিজে যাওয়া জামা-কাপড় নিয়ে এসির ঠান্ডায় বসলে বা ঘাম শুকিয়ে ঠান্ডা লেগে যেতে পারে।