হঠাৎ অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছগীর মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১২ ছাত্রী গতকাল বৃহস্পতিবার সকালে শ্রেণিকক্ষে খিঁচুনি দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এসে মেয়েদের প্রাথমিক চিকিৎসা দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভংকর বাড়ৈ বলেন, অসুস্থ ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। সাধারণত শরীর দুর্বল থাকার কারণে মেয়েরা এ রোগে আক্রান্ত হয়ে থাকে। একজন আক্রান্ত হলে তা দেখে অন্যরাও আক্রান্ত হয়। এতে ভয়ের কিছু নেই।
গত বছর পৌর শহরের কে এম লতিফ ইনস্টিটিউশনের অর্ধশত ছাত্রী ও তিন শিক্ষিকা কয়েক দফায় এ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছিল। গত ১৯ আগস্ট তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়েছিল।