হঠাৎ ঝড়-বৃষ্টি মোমবাতিতে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় বেলা তিনটা। খাঁ খাঁ রোদ। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এল। ১৫ মিনিটের মাথায় দু-এক ফোঁটা করে বৃষ্টি। তারপরই শুরু ঝড় আর মুষলধারে বৃষ্টি।
গতকাল রোববারের এই ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রাস্তার মানুষ। এ ছাড়া মাঠের ফসলেরও বেশ ক্ষতি হয়েছে।
বৃষ্টি শুরুর পরপরই শহরে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, বিকেল পৌনে চারটা পর্যন্ত রাজশাহীতে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা ছিল। মমতাজ উদ্দীন কলাভবনের দুটি কক্ষে এ পরীক্ষা নেওয়া হয়। বেলা তিনটার দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলে শিক্ষকেরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেন। মজা করে এক শিক্ষার্থী বললেন, ‘ক্যান্ডেল নাইট পরীক্ষা দিলাম আজ!’