হঠাৎ বিদ্যুতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জয় বিশ্বাস (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ নলতা গ্রামের শ্যামাপদ বিশ্বাসের ছেলে। শ্যামাপদ বিশ্বাস জানান, বিদ্যুৎসঞ্চালন বন্ধ থাকার সময় সঞ্জয় নিজ বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে এলে সঞ্জয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।