হঠাৎ বৃষ্টিতে শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল থেকেই প্রখর রোদ ছিল আকাশে। সময় গড়াতেই আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। ঘড়িতে দুপুর ১২টা বাজতেই রোদের মধ্যে বৃষ্টি শুরু। চলল প্রায় আধা ঘণ্টা। ছবিগুলো রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে তুলেছেন জ্যেষ্ঠ ফটোসাংবাদিক জাহিদুল করিম

হঠাৎ বৃষ্টিতে প্রস্তুতি নেওয়ার আগেই ভিজতে হচ্ছে শিক্ষার্থীদের।

তড়িঘড়ি এদিক-ওদিক ছোটাছুটি।

যানজটে আটকে রিকশায় বসে বৃষ্টিভেজা।

বৃষ্টিতে অভিভাবকের সঙ্গে ছাতা মাথায় এক শিক্ষার্থী।

ঝিরি ঝিরি বৃষ্টিতে দুই শিশু শিক্ষার্থীকে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক।

আবার বৃষ্টি বাড়লে বিপাকে স্কুল ফেরত এক পরিবার।

বৃষ্টি চলছে তখনও...

বৃষ্টিতে বসে এক শিশু শিক্ষার্থী।

অবশেষে বৃষ্টি থামলেও, ওদের বৃষ্টিভেজার আনন্দ যেন শেষ হয়নি তখনো।