হঠাৎ যাত্রীবাহী বাস কমে গেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর থেকে গতকাল সোমবার হঠাৎ যাত্রীবাহী বাস চলাচল কমে যায়। অবরোধ-হরতালে গত রোববার রংপুর থেকে আন্তজেলা ও ঢাকাগামী প্রায় ১৮০টি বাস চলাচল করলেও গতকাল তা নেমে এসেছে ৯০টিতে। স্বাভাবিক দিনে ৩৫০টি বাস চলাচল করত।
গতকাল নগরের কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে সরেজমিনে জানা যায়, রোববার দেশের বিভিন্ন স্থানে টিআর ট্রাভেলসের যাত্রীবাহী বাসসহ আন্তজেলা বাসে অগ্নিসংযোগ, পেট্রলবোমা ও ককটেল ছোড়ার ঘটনা বেড়ে যাওয়ায় হঠাৎই টিআর, এসআর ট্রাভেলসের ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদ বলেন, গত কয়েক দিনে রংপুর থেকে ঢাকা ও আন্তজেলার মধ্যে চলাচলকারী ৩৫০টি বাসের মধ্যে ১৮০-১৯০টি চলাচল করেছে। গতকাল সোমবার বাস চলাচল অর্ধেকে নেমে এসেছে।