হঠাৎ সড়কে পড়ে গেল গাছটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শনিবার বেলা তিনটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবন সড়কের ফুটপাতে থেকে একটি বিশাল পামগাছ হঠাৎ মাটি উপড়ে সড়কে পড়ে যায়। গাছটির পাশেই ছিল ইয়াসিনের চায়ের দোকান। সেই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, এ সময় সড়কে যানবাহন চলাচল করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অল্পের জন্য বেঁচে গেছেন এক মোটরসাইকেলচালক। ঘণ্টাখানেক এক লেনের অধিকাংশ দখল করে গাছটি যান চলাচলের বাধা সৃষ্টি করে। সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানানো হলে পুলিশ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে বলে নিশ্চিত করে। পরে বেলা চারটার দিকে সিটি করপোরেশনের লোকজন এসে গাছটি সরানোর কাজ শুরু করেন।




