হঠাৎ 'প্রতিবাদ' কর্মসূচির ঘোষণা দিল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা দুইটায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে গত দুই সপ্তাহে যৌথ বাহিনী ‘গুলি চালিয়ে’ জামায়াত ও ছাত্রশিবিরের ২৬ নেতা-কর্মীকে হত্যা করেছে বলে দাবি করা হয়।
প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ: গতকাল প্রথম আলোয় ‘আপাতত নমনীয় থাকবে জামায়াত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল এক বিবৃতিতে দাবি করেন, প্রতিবেদনে যে পাঁচটি ধারণার বিষয়ের উল্লেখ করা হয়েছে, তা প্রতিবেদকের কল্পনাপ্রসূত। এর সঙ্গে জামায়াতের নেতাদের কোনো সম্পর্ক নেই।... জামায়াত কখনো আপসের রাজনীতি করে না।
প্রতিবেদকের বক্তব্য: জামায়াতের নীতিনির্ধারণে এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখেন, এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে প্রতিবেদকের নিজস্ব কল্পনা নেই।