হতদরিদ্র আরও ২২০ পরিবারের পাশে বগুড়া ফটোগ্রাফি ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার হতদরিদ্র ও শ্রমজীবী আরও ২২০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বগুড়া ফটোগ্রাফি ক্লাব। ছবি: সংগৃহীত
এবার হতদরিদ্র ও শ্রমজীবী আরও ২২০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বগুড়া ফটোগ্রাফি ক্লাব। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি চলছে। এর মধ্য কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। এমন কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও শ্রমজীবী আরও ২২০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বগুড়া ফটোগ্রাফি ক্লাব।

বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা তৌহিদ পারভেজ বিপ্লবের নেতৃত্বে সংগঠনের সদস্যরা গতকাল রোববার শহরের রেলওয়ে কলোনি, সুইপার কলোনিসহ শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় ভাসমান রিকশাচালক, দিনমজুরসহ শ্রমজীবী ২২০ জনের ঘরে খাদ্য সহায়তার প্যাকেট পৌঁছে দেন। খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, হাফ কেজি লবণ, একটি মিষ্টি লাউ এবং একটি করে সাবান।

এর আগে বগুড়া ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ১৬৪টি পরিবারের ঘরে ঘরে প্যাকেটভর্তি খাদ্য সহায়তা পৌঁছে দেন। সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, দুই লিটার সয়াবিন, একটি মিষ্টি লাউ এবং একটি সাবান।