হতদরিদ্র রশিদের দুটি কিডনিই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরসন্ন্যাসী গ্রামের আবদুর রশিদের (৪০) দুটি কিডনিই নষ্ট। স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে তাঁর সংসার। এত দিন হোটেলে কাজ করে সংসার চালাতেন রশিদ। কিন্তু অসুস্থ হওয়ার পর বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেলের ধানমন্ডি শাখায় চিকিৎসাধীন। ব্যয়বহুল চিকিৎসার অর্থ জোগাড় করতে না পেরে তিনি হাসপাতালের শয্যায় মৃত্যুর প্রহর গুনছেন। একদিকে সংসার, অন্যদিকে চিকিৎসা—উভয় সংকটে পড়েছেন হতদরিদ্র রশিদ। পরিবারে এমন কেউ নেই, যিনি এই বিপদে তাঁর হাল ধরবেন। এমতাবস্থায় রশিদ তাঁর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০২০৭৪৩৫৬, জনতা ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি