হতদরিদ্রদের ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ও চরআত্রা ইউনিয়নের হতদরিদ্র ১৪৩ জনকে গতকাল সোমবার ২৫ লাখ ১৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পে পল্লী সঞ্চয় ব্যাংক এ ঋণ দিয়েছে। নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে সুবিধাভোগীদের হাতে ঋণের টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তুহিন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির মুন্সি, চরআত্রা ইউপির চেয়ারম্যান সেলিনা রতন প্রমুখ। শরীয়তপুর প্রতিনিধি