হতাশ ও ক্ষুব্ধ নারীপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে নির্দেশনা দিয়েছেন, তাতে হতাশ ও ক্ষুব্ধ হয়েছে নারীপক্ষ। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে এই নির্দেশনা বাতিল করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর পয়লা বৈশাখের উৎসবে একাধিক নারী নির্যাতনের ঘটনার কোনো অপরাধীকে এখন পর্যন্ত বিচারের সম্মুখীন করা হয়নি। রাষ্ট্রের এই চরম ব্যর্থতা প্রতিকারে কার্যকর পদক্ষেপ না নিয়ে সাধারণ মানুষের উৎসব-পার্বণে অংশগ্রহণের ওপর বিধিনিষেধ আরোপ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।
তবে বিজ্ঞপ্তিতে ভুভুজেলার ওপর নিষেধাজ্ঞাকে স্বাগত জানানো হয়েছে। কেননা, ভুভুজেলা শুধু শব্দদূষণই করে না, গত পয়লা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের ওপর নির্যাতনের সময় এই বাঁশির শব্দে আক্রান্ত নারীর আর্তনাদ চাপা পড়েছিল। বিজ্ঞপ্তি।