হতাহত ও নিখোঁজদের ব্যাপারে তথ্য পাঠাতে হেফাজতের অনুরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ মে মতিঝিলে ও পরদিন সারা দেশে নিহত, আহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অথবা ঢাকা মহানগর কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী এই অনুরোধ জানান।