প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
রানা প্লাজা ধসের এক বছর উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, রানা প্লাজায় শ্রমিকেরা মুনাফার নেশায় উন্মত্ত ব্যবসায়ীদের আশা পূরণে জীবন দিয়েছে। এতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সরকারি ও বিদেশি অনুদান এবং বিজেএমইএর কিঞ্চিৎ অনুদান ক্ষতিগ্রস্তদের প্রাপ্যের তুলনায় অনেক কম।
স্কপের যুগ্ম সমন্বয়ক মেসবাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান, নাইমুল আহসান, শাহ মো. আবু জাফর প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।