হতাহতদের ক্ষতিপূরণ দেবে প্রাইমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে ব্রিটিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক। ওই ভবনের তৃতীয় তলায় থাকা প্রাইমার্কের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের কারখানায় যেসব শ্রমিক কাজ করতেন, তাঁরা এই ক্ষতিপূরণ পাবেন।গতকাল সোমবার প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, ‘যেসব শিশু বাবা-মাকে হারিয়েছে, তাদের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার ব্যবস্থা থাকছে। এ ছাড়া আহত ও নিহত শ্রমিকদের পরিবারের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে।’ এএফপি।