হতাহতদের জন্য ক্ষতিপূরণের দাবিতে রংপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং মালিকসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রংপুর জেলা শাখা গতকাল সকালে নগরের প্রেসক্লাবে মানববন্ধন করে l ছবি: প্রথম আলো
দিনাজপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং মালিকসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রংপুর জেলা শাখা গতকাল সকালে নগরের প্রেসক্লাবে মানববন্ধন করে l ছবি: প্রথম আলো

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে গত বৃহস্পতিবার মানববন্ধন করা হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা আহ্বায়ক মাজেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নবকুমার কর্মকার। এ ছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক মমিনুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের জেলা সম্পাদক অশোক সরকার প্রমুখ।

মাজেদুল ইসলাম বলেন, ত্রুটিপূর্ণ বয়লার দিয়ে মিল পরিচালনার কারণে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। চারজন শ্রমিক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

মাজেদুল ইসলাম আরও বলেন, মালিক ও কারখানার কর্মকর্তাদের অবহেলায় আজকের এই মৃত্যুর মিছিল। এটা স্বাভাবিক মৃত্যু নয়, হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।