হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মুক্তিরবাগ এলাকায় মো. সেলিম (৪২) নামের এক খনন ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার পুলিশ সেলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে সেলিমকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি