হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ কবিতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতা পাঠের মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত লোকদের বিচারের দাবি করেছে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদ। এতে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানান কবি ও আবৃত্তিশিল্পীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে ‘পাহাড়ে ও সমতলে সকল তনু হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে কবি ও কবিতার প্রতিবাদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, আবৃত্তি সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, কবি ফারহানা আনন্দময়ী, পঞ্চানন চৌধুরী, অ্যানী সেন, শাকিল মাহমুদ, মাহবুবুর রহমান, আসমা চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শিমুল বৈষ্ণব।