হত্যা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ ও গণহত্যা বন্ধের দাবিতে গত সোমবার পটুয়াখালীর বাউফলে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। ‘হাফেজে কোরআন এ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে বাউফল রিপোর্টার্স ইউনিটির সামনের সড়কে বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মুহাম্মাদ বারাকাত উল্লাহ। অন্যান্যের মধ্যে মো. হাবিবুর রহমান, আইয়্যুব বিন মুসা, মোজাহিদুল ইসলাম, আবদুর রশিদ প্রমুখ বক্তৃতা করেন।