প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মৌগাঁও গ্রামের বাসিন্দা গৃহবধূ হেলেনা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার রাতে তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বাদী হয়ে হেলেনার স্বামী মোস্তাফিজুর রহমানসহ নয়জনকে আসামি করে এ মামলা করেছেন। আসামিদের মধ্যে মোস্তাফিজুরের দুই সৎবোন শিমু, রিমু ও ভাতিজি মিশুকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত রোববার রাতে হেলেনাকে জবাই করে হত্যা করা হয়। পরদিন লাশ বাড়ির পেছনের একটি গর্ত থেকে উদ্ধার করা হয়। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।