প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ আলীকে হত্যার ঘটনায় গত শনিবার রাতে একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ জানায়, মোহাম্মদ আলীর ছেলে ওয়াসীম আকরাম চর খিদিরপুর গ্রামের যুবদল কর্মী আফাজ উদ্দিন ও যুবলীগ কর্মী আবু তাহেরসহ ২৯ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে। গত বুধবার রাতে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।