হত্যা মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েফ উল্লাহ ঠাকুরের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরোধ চলছে। এর জের ধরে গত রোববার ইউনিয়নের দেওড়া গ্রামে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে সায়েফ উল্লাহ ঠাকুরের ছোট ভাই সোহরাব উল্লাহ ঠাকুর নিহত হন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।