প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে গত শুক্রবার সূর্য খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা তদন্তে ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। সূর্য খাতুনের ছেলে শহীদ শেখ বাদী হয়ে গতকাল শনিবার ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। গতকাল শনিবার প্রথম আলোয় ‘হাসপাতালের লিফটের নিচে বৃদ্ধার লাশ’ শিরোনামে এ-সংক্রান্ত একটি খবর ছাপা হয়।