হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে পানের দোকানদার আনোয়ার হোসেন হত্যা মামলার রায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জহির উদ্দিন ও জিয়া উদ্দিন। এঁদের মধ্যে জহির পলাতক।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের ২১ নভেম্বর মিরসরাই করেরহাট এলাকায় পাওনা টাকা দাবি করায় ক্ষিপ্ত হয়ে পান দোকানদার আনোয়ার হোসেনকে পিটিয়ে হত্যা করেন আসামিরা। এই ঘটনায় আনোয়ারের মা সালমা খাতুন বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা করলে পুলিশ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।