হত্যা মামলায় যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় এক নারীকে হত্যার দায়ে হেদায়েত উল্যাহ (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল সোমবার বেলা ১১টায় এ রায় দেন। সাজাপ্রাপ্ত হেদায়েত উল্যাহ নেত্রকোনার আটপাড়া উপজেলার গাতীপাড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেদায়েত আম্বিয়া নামের এক নারীকে গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়ায় বেড়াতে নিয়ে এসে ২০০৪ সালের ১৫ ডিসেম্বর রাতে হত্যা করে পালিয়ে যান। নেত্রকোনা প্রতিনিধি