প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। আদালত আগামী ২২ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম গতকাল বুধবার এ তারিখ ধার্য করেন।গতকাল আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ অধিকতর তদন্তের সময় আরও ৪৫ দিন বাড়ানোর জন্য গত মঙ্গলবার আবেদন করেন। আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, অধিকতর তদন্তকালে সিআইডি আর্জেস গ্রেনেডের উৎস ও পাকিস্তান থেকে দেশে আনার বিষয়ে তথ্য পেয়েছে। হামলায় ব্যবহূত গ্রেনেড চট্টগ্রামের কোথায়, কীভাবে খালাস করা হয় এবং তা কীভাবে ঢাকায় পৌঁছানো হয়, এখন তা বের করার চেষ্টা চলছে।