হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলার আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় কাঠমান্ডুগামী একটি বিমান থেকে তাঁকে নামিয়ে আনা হয়।র‌্যাব জানায়, শহিদুল সাভারের একটি হত্যা মামলার আসামি। এই মামলা থেকে বাঁচতে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। র‌্যাব জানতে পারে, গতকাল দুপুর আড়াইটার দিকে কাঠমান্ডুগামী একটি বিমানে করে তিনি পালিয়ে যাচ্ছেন। র‌্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে জানতে পারেন, তিনি বিমানে উঠেছেন। পরে তাঁকে বিমান থেকে নামিয়ে আনা হয়।