হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে মেধাবী ছাত্র ও ক্রিকেটার ফখরুল ইসলাম (২০) হত্যা মামলার আসামি সালেককে (২৫) পুলিশ গতকাল বুধবার ভোর রাতে সদর উপজেলার পশ্চিম লতিফপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সালেকের বিরুদ্ধে টগর হত্যা মামলাসহ ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তিনি হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন।গত ৩ মার্চ ক্রিকেট অনুশীলন শেষে সন্ধ্যায় বাসা ফেরার পথে শহরের পাগলা মসজিদ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ফখরুল ইসলাম নিহত হন। তিনি হারুয়া এলাকার অধিবাসী সোনালী ব্যাংকের সাবেক সিবিএ নেতা মো. নজরুল ইসলামের ছোট ছেলে।