হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসূরিচালা গ্রামের তিনটি হত্যা মামলার আসামি বিল্লাল হোসেন ওরফে বেলালকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে আমবাগ এলাকার একটি বাড়ি থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক ইউনিয়নের কারলসূরিচালা গ্রামের ঈমান আলী (ইনু), গরু ব্যবসায়ী আইয়ুব আলী ও আবদুল খালেককে গত বছরের সেপ্টেম্বর মাসের বিভিন্ন সময় হত্যা করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় কাবেল, বেলাল, হুমায়ুন, লিমা, লিয়াকত, লিটন কালু ও শুকুর আলীকে আসামি করা হয়। এদের মধ্যে কাবেল, লিমা আক্তার, লিয়াকত ও লিটন কালু পুলিশের হাতে আগেই ধরা পড়ে।