হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়ার মো. সাদি মিয়া (৫৫) হত্যা মামলার আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে নিকলী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) অলিয়ার রহমান বলেন, মামলা হওয়ার পর থেকে জামাল পলাতক ছিলেন। গতকাল উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে এক আত্মীয়র বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলে মো. সাদি মিয়া আট বছরের শিশুপুত্রসহ একটি নৌকা নিয়ে গত বছরের ৮ অক্টোবর নিকলীর দামপাড়া ইউনিয়নের সাপিডর জলমহালে মাছ ধরতে যান। খবর পেয়ে জলমহালের ইজারাদার মতিউর রহমান, তাঁর সহযোগী জামাল উদ্দিন ও আসাদ মিয়া একটি ট্রলার নিয়ে এসে সাদি মিয়াকে পিটিয়ে পানিতে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলেই সাদি মিয়া মারা যান।