হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল থানার পুলিশ স্থানীয় আসাদুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে। থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র সেনের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজারে ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হলো। গত ২৭ অক্টোবর নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের আবদুল লতিফের ছেলে আসাদুল হককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের বাবা ১১ জনকে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি মামলা করেন।