হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কর্মী ক্লিনটন মজুমদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রাকিবকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। রাকিব হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, গত শনিবার সকালে ঢাকার দারুস সালাম থানার হরিরামপুর গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগের কর্মী ক্লিনটনকে গত ৮ মে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।