হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ট্রাকচালক মিন্টু মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মজনু মল্লিককে (৩৫) গত রোববার ঢাকার ফার্মগেট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পরকীয়ার জের ধরে গত বছরের ১৫ নভেম্বর রাতে উপজেলার চরপাড়া গ্রামের ট্রাকচালক মিন্টুকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়। আজ মঙ্গলবার সকালে সাত দিনের রিমান্ড আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হবে।