হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে অভিযান চালিয়ে র্যা ব গত সোমবার রাতে জাহিদ ওরফে নিজাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সদর উপজেলার খাসচর বলরামপুর গ্রামে। র্যা বের দাবি, জাহিদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা দলের নেতা, তালিকাভুক্ত সন্ত্রাসী ও পাবনার ঢালারচরে পুলিশ হত্যা মামলাসহ বেশ কিছু হত্যা মামলার আসামি। র্যা ব-১২ পাবনা ক্যাম্পের এএসপি আবদুল হাই সরকার বলেন, গ্রেপ্তারের পর তাঁকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।