প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় গতকাল বুধবার সজিব হত্যা মামলার আসামি উপজেলার দেওড়া গ্রামের রুবেল মাতব্বরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে শহরের গোয়ালচামট মহল্লা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ জুলাই দেওড়া নয়াকান্দা গ্রামের দবির মাতব্বরের ছেলে সজিব মাতব্বরকে (১৭) মুঠোফোনের জন্য শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ৩০ জুলাই নিহতের ভাই নজরুল মাতব্বর নয়জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।