হত্যা মামলার আসামি চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আশরাফ হোসেন নামের এক ব্যক্তি বিএনপির মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তিনি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতা-কর্মী হত্যা মামলার আসামি।
রিটার্নিং কর্মকর্তা আবদুল ওয়াহেদ মণ্ডল বলেন, দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন নীলফামারী সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আশরাফ হোসেনসহ ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।