হত্যা মামলার আসামিকে পুলিশে ধরিয়ে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার আসামিকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা।
পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার বেলা একটার দিকে উপজেলার হোয়াইক্যং বাজার থেকে মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামি মো. হোসেনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন। এর আগে বুধবার রাতে সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকা থেকে মো. হোসেনের স্ত্রী হালিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৩১ ডিসেম্বর সাবরাং চান্ডলীপাড়ার মাছ ব্যবসায়ী আলী আজগরকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ছমিরা বেগম বাদী হয়ে একই এলাকার মো. হোসেন ও তাঁর স্ত্রী হালিমা খাতুনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।