হত্যা মামলার আসামিকে যুবদলের সম্পাদক ঘোষণা
ছাত্রদলের নেতা রিয়াজ মোল্লা হত্যা মামলার প্রধান আসামি শামীম তালুকদারকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে কমিটি প্রত্যাখ্যান করেছেন জেলা বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।গত শুক্রবার রাতে কামরুল ইসলামকে সভাপতি এবং শামীম তালুকদারকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি জেলা যুবদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।গতকাল শনিবার বেলা ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে যুবদল আয়োজিত সংবাদ সমেঞ্চলনে ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। সংবাদ সমেঞ্চলনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অভিযোগ করেন, শামীম শহরে ‘পিস্তল শামীম’ হিসেবেও পরিচিত। ২০০২ সালে অপারেশন ক্লিনহার্টের সময় অবৈধ পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া শামীম ২০১০ সালের ৮ এপ্রিল ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি রিয়াজ মোল্লাকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। জেলা জজ আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। শামীম তালুকদার বলেন, ‘হয়রানি জন্য আমাকে রিয়াজ মোল্লা হত্যা মামলায় আসামি করা হয়েছে।’