হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে শরিফুল আলম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল আলম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরের ধাপ কটকিপাড়ার কয়েক শ নারী-পুরুষ গতকাল বিক্ষোভ মিছিল করেন। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারছে না। উল্টো আসামিপক্ষ মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি দেখাচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবিরুল ইসলাম বলেন, ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।