হত্যা মামলার আসামির ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে আতিয়ার রহমান খান হত্যাকাণ্ডের আসামি বাগাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী ফকিরসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাগাট উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী হত্যা মামলার আসামি তাদের বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী ফকিরসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু খান, সহসভাপতি মিঠুন দেবনাথ, বাগাট উচ্চবিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের সভাপতি সালমান বিশ্বাস, সহসভাপতি মিরাজ সরদার প্রমুখ।
বক্তারা আতিয়ার রহমান খান হত্যা মামলার আসামি শিক্ষক ইউনুস আলী ফকিরকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।